মাতৃবন্দনা Poem by RAJAT GHOSH

মাতৃবন্দনা

আজ মাতৃ দিবসে লিখতে বসেছি তোমার জন্য;
বন্দনা জানাই তোমায়, তোমার জন্য আমি ধন্য।
তোমার জন্য আজ আমি, আমরা আর সকল,
নয়নের আলোয় দেখেছি পৃথিবীর রূপ কমল।
তোমার জন্য স্পর্শ পেয়েছি এই ধরার শান্ত শ্বাস,
খেলেছি ছুটে প্রান্তরের ধারে সুড়সুড়ি দিয়েছে কাশ।
তোমার ওই আঁচল ঘাম মুছিয়ে হয়েছে ঘর্মাসিক্ত,
প্রখর দহনে তপন কিরণে ওই ছায়া-আঁচল যে লিপ্ত।
পৃথিবীর কালি হবে শেষ, বিশ্বব্যাংক হবে যে ব্যর্থ,
হিসাবরক্ষক ঋণের হিসাব কষে পাগল হবে মাত্র।
আমার মতো সবাই আজ তোমায় জানাই প্রনাম,
তোমার আশিষ আমার শক্তি, আবার জানায় প্রনাম।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success