মাতালের ছড়া Poem by RAJAT GHOSH

মাতালের ছড়া

এক মাতাল বলে অন্য মাতালে
তোর পা যেন চলে না বেতালে।
আমি একটু খেয়েছি বেশি
তাতে তোর যেন হয় না কাশি।
আমি আজ করব মাতলামি
তুই যেন করিস না শুরু তোতলামি।
আমার পা আজ বেজায় কাঁপে
তাই দেখে তোর হাঁটু যেন না খ্যাপে।
ঘুরছে মাথা, মগজ করে ঝিমঝিম
না খায় ধাক্কা যেন, পাশে রয় বিম।
চলিতে চলিতে চিৎকার করিব বেশি
তোর মুখে থাকে যেন লেগে অট্টহাসি।
মাকে নিয়ে ধরব মাতালের গান
সঙ্গে তুই করবি বেজায় ফান।
হিমের আলয়ে পাঠিয়ে মাকে
আমাদের নেশা ছুটবে একাদশীর প্রাতেঃ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success