মানুষের মিষ্টি হাসিযখন বিদ্রুপের বানে বক্র,
অন্তহীন জীবনে আমার পথচলার সাথী একাকীত্ব।
নির্জন গ্রীষ্মের দুপুরে জেগে থাকা বিছানায় এক
কাতরানো কাঙালের কত কালের অনন্ত সঙ্গী তুমি।
হে একাকীত্ব! তুমি এক শান্ত চন্ডী, অসীম, চিরন্তন,
তোমার মায়ার বন্ধনে আটকে পড়লে মুক্তি কোথায়?
তোমার অব্যক্ত নীরব কথা, না শোনা ভাষা কি পদ্যময়,
গদ্যময় জীবনে তোমার সুর স্পন্দিত আমার হৃৎপিণ্ডে।
বেতাল নাচের বিশ্ব আসরে তোমার নূপুরের ধ্বনি
তাল এনেছে উগ্র তবলার তানের তীক্ষ ধ্বনিতে।
কি অমায়িক বন্ধু তুমি! তুমিই আমার বিমূর্ত সাথী।
আমার মূর্ত ভালোবাসা যখন বড়শি গেলা মাছ,
হারিয়ে গিয়েছিল আমার অন্তরের জলাশয় হতে,
সেই ক্ষণে আমার খালি হাত পেয়েছিল তোমার আশ্রয়।
হে একাকীত্ব! তুমিই সেই ঝর্নার পাশে দাঁড়িয়ে থাকা এক দেবী,
যার ইশারায় সাদা পাতায় হোলি খেলে অনুভূতি কলমের কালি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem