আমার আবেগগুলো লিখে দেব কালো কলমে,
আমার মনের কথা এঁকে দেব সাদা ক্যানভাসে যতনে;
তুমি যদি বল আমায় শিল্পী, আমি বলবো, 'মিথ্যা কথা';
তুমি যদি ভাব আমি কবি, তবে তুমি পাগলি যথা।
হয়তো তুমি বলবে আমায় পাগল, ঘুমানো ওই চোখে,
আমি কিন্তু লিখে যাবো ওই সাদা পাতায় মেপে।
প্রেমিকের মানদণ্ড পোহালে শর্বরী হতে পারে রাজদণ্ড,
হরিণ নয়না প্রেমের চোখে আগুন পোহাতে হয়তো বসবে
শীতল মৃত্যুর পরিকল্পনাকারী, ছলনাময়ী, দুবৃত্ত, দুস্টুদূত।
বিশ্বাস নেই বিশ্বায়নের বিষাক্ত বিবর্ণ সম্পর্কের রসায়নের
প্রত্যেক অনু পরমাণুর অপরিপক্ক প্রাণহীন প্রক্রিয়াগুলোকে।
প্রেম তুমি কি থেমে যাবে, মুখ লুকাবে আধুনিকতার অন্ধকারে?
অমাবস্যার নিকষ আঁধার কি ভরবে না প্রেমের চন্দ্র কিরণে?
উত্তর দেওয়া কঠিন; তবে আমি বলতে পারি হলফনামা দিয়ে,
করো অপেক্ষা, অন্ধকারে দ্বীপ আসবেই পাক্ষিক চন্দ্র নিয়ে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem