বহুদিন একা একা Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

বহুদিন একা একা

কুন্তলা শিক্ষিকা, অবিবাহিতা, সুন্দরী
বয়স চল্লিশ ছুঁই ছুঁই
ভোলানাথ ওর প্রেমে পড়ে গেল
তাকে প্রেম নিবেদন করল।

কুন্তলা বহুদিন একা, স্বনির্ভর
আর্থিক দিক থেকে স্বাধীন
ভোলানাথ ওকে বিশ্বাসই করাতে পারল না যে
ওর জীবনে কোন পুরুষের প্রয়োজন আছে।

অনেক চেষ্টার পর একদিন ভোলানাথ বলল
কুন্তলা একা থাকায় অভ্যস্ত হয়ে গেছে
হৃদয়টা এখন ওর নারকেলের মত শক্ত
ওর আর পুরুষের প্রয়োজন নেই ।

Sunday, May 28, 2017
Topic(s) of this poem: alone,love,teacher
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success