ভাগ্য নারী আর শ্রাবণ আকাশ Poem by Arun Maji

ভাগ্য নারী আর শ্রাবণ আকাশ

Rating: 5.0

শ্রাবণ আকাশের মেঘ,
মালবিকার চন্দ্রবদন,
আর পুরুষের ভাগ্য-
এই তিনের মধ্যে কোন তফাৎ নেই।
কেবল মাঝে মাঝেই এদের মুখে হাসি খেলে।
কিন্তু বেশীরভাগ সময়ই,
এদের মুখ ভার ভার, কালো কালো, আর গোমড়া।

তবুও সুখের কথা হলো-
মেঘলা আকাশেই, সাতরঙা রামধনু উঠে
গোমড়া মুখেই, মালবিকার হাসি ভালো ফুটে
কালো দিনেই, পুরুষের পৌরুষত্ব জেগে উঠে।

ভাগ্য, নারী আর শ্রাবণ আকাশ
এরা তিনজনেই বড় মায়াবী আর অস্থির।
এদের চুম্বন-স্পর্শ বড় ক্ষণস্থায়ী
কিন্তু সেই চুম্বনের অপেক্ষা বড় দীর্ঘ আর যাতনাময়।

© অরুণ মাজী
Painting: Richard Johnson

ভাগ্য নারী আর শ্রাবণ আকাশ
Tuesday, May 30, 2017
Topic(s) of this poem: poem,rainbow,sky,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success