সারাদিন শেষে বেলার নিমেষে
যখন রজনী নামে এই ব্যর্থ বুকে,
বালিশ চাপা কান্নাগুলো ভাসে
ডায়েরির কোনায় ঝাপসা পেনে।
ব্যস্ত সকালের বৃষ্টি ভেজা ব্যামো
পায় প্রাণ অন্ধকারের আলোয়।
সাদা কালো ঘর্ষনে, মনের কর্ষণে
সব মিলে যায় হিসাবের খাতায়।
হিজিবিজি লেখাগুলো লজ্জায়
করে মাথা হেঁট, বাবুগিন্নি যেন।
মৃত মিষ্টি মনের পরোটা স্যাঁকা
টিনের পাতটা দেয় ছোট্ট ছ্যাকা।
মনের রবি বোবা তোতাপাখি হয়ে
রয় ওই ছোট কিশলয়ের হতাশ বুকে।
এই বুজি সকাল নামবে এই ধরাতে,
নাকি হ্যালোজেন জ্বলবে গভীর রাতে।
ওই মহল্লায় মেতেছে নব নর্তকী নৃত্যে,
আর এখানে চলবে না শ্যামা সংগীত।
গোলমালের গোলক ধাঁধায় গাধা সব
মাল মশলা বেকার বহনে বেজায় ব্যস্ত।
চলছে চলন্ত চুলচেরা কফি আড্ডা,
একটার পর একটা, উপসংহারহীন।
কলম তুমি থামো সকাল যে কাছে।
অবাধ্য কালি কলি যুগে থামে না।
থামো, থামো, থামো-পাতা শেষ যে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem