বর্ষা বন্দি Poem by RAJAT GHOSH

বর্ষা বন্দি

আজি এ ঘোর স্তিমিত বাদল দিনে
কালো বীণা রিমঝিম সুরকার ঋণে,
টুপটাপ কার্নিশ আর ভাঙা ডালে ডালে
পালকে ভিজেছে মাটি খড়েরই চালে।

দিগন্তে চেয়েছে চাতক বারিধারা বর্ষণ
চুপিচুপি চড়াই চোখে চেতনার কর্ষণ,
লুকিয়াছে রবিরাজি, রক্তজবা হারা
হওয়ার দাপটে মেঘ বুঝি ছন্নছাড়া।

দমকা হওয়ার গন্ধে মেতেছে গন্ধরাজ
মাটি ছুঁতে চায় বুঝি, নেই কোনো কাজ,
সারা মাঠ মদময়, জলছবি আবছা
ক্যানভাসে তুলি তোলে আবছায়া ভ্যাপসা।

রিমঝিম, রিমঝিম...কানে বাজে কোন ধ্বনি
কে জানি আজ করলো মোরে অল্হাদে ঋনী!

Monday, August 3, 2020
Topic(s) of this poem: rain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success