কতো ফুল! Poem by Malabika Ray Choudhury

কতো ফুল!

তোমার বাগানে কতো ফুল!

আমার মন যে চায়, উড়ে যেতে সেথায়,
ডানা মেলে দিয়ে উদাসী হাওয়ায়,
ভেসে ভেসে মেঘের ভেলায়,
পেরিয়ে পাহাড়, পেরিয়ে সাগর।

মনটাকে পারিনা কেন রাখতে বেঁধে,
কেন পারিনা করতে শাসন,
কিছুই চায় না রাখতে গোপন।
শুধুই সে ধাঁয়, কোন নীলিমায়,
ফুলের মাঝেতে পথ হারাতে চায়!

Friday, February 14, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success