বৃষ্টি শেষে Poem by RAJAT GHOSH

বৃষ্টি শেষে

বৃষ্টি শেষে ঝড়ের দেশে
খেলছে প্রভা ক্ষণিকা বেশে।
মেঘ গুরুগুরু, বক্ষ দুরুদুরু
কম্পবান বজ্র নিনাদে ভুরু।
তপন দহনে ঘর্মাক্ত কিরণে
খানিক শান্তি আসে এ লগনে।
বসে বসে ভাবি পাগল মোরা
হাতে পাক খায় গল্পের গোরা।
মনটা হারিয়েছে স্মৃতি ওই বলাকায়
ফিরে চলে দূর দেশের নিজ নিরালায়।
শীতল হওয়ার চামর দেয় দোলা
শান্তির জল আসে জানালায় খোলা।
আলতা মলাটের দুফোঁটা জলে
সৃষ্টির কলম ছোটে সব কিছু ফেলে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success