মজার ছড়া Poem by RAJAT GHOSH

মজার ছড়া

আবোল তাবোল
আজ হচ্ছে বাদল
বাজছে মদ্য মাদল
মন হয়েছে পাগল।
পাগলা দাশু দাদু
দেখাচ্ছে তার জাদু।
উড়ছে উড়ো ফড়িং
টিভিতে ছুটছে হরিণ।
সারেগামাপার গান
শুনে আজ খুশি প্রাণ।
কিশলয়ের সবুজ রং
হাতে হাতুড়ির জং।
লিখছি ভূতের গল্প
মনে ভয় লাগছে অল্প।
পাতে ইলিশের পাতুরি
জামাইবাবুর সেরা চাতুরী।
শালীর অসাধারণ কিল
পেটে ধরছে ধামা খিল।
ভেবে লেখো কথা কড়া
হয়ে যাবে মজার ছড়া।

Friday, June 16, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success