ছলহীন Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

ছলহীন

বলি হে বন্ধু চিন মোরে,
       সদা যে শ্রেয়মান, বিশ্বায়ন,
নির্বাক যতনে সেবে তারে জন
       গর্বিত না হয়ে বৃথা ফল
       কিবা, না হতে বাঁধা ফুলডোরে

প্রেমের মাশুল বদ্ধ কারাগার সম
       ভালবাস আর নহে,
কাল যে ছিল কুঞ্জ বহে
       সাধে গড়িবে নব দল
জীগিয়া আপনার মন সমাগম

তুমি অখিল ভুবনে চিন দেখি মোরে
       তুমি চিন দেখি স্বপন,
তুমি চিন দেখি সে বন
       যেথা নিভৃতে চলা নহে ণিস্ফল
আমি তাই পূর্ব তথাগত ভোরে;

শ্রাবণের বারি ধারা সম আমি নামি
       লুকায়ে অনাদি যেথা রহে
নিষ্কলুষ প্রানমহে ভরি দহ
       জেগে ওঠে শত ফুল
কারণ, আমি ছলহীন, আমি দামি।


স্থাণঃ শ্রীরামপুর, নদীয়া
27/08/2017


[Published in his self-published book "Sobinoy",2018]

ছলহীন
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 27 August 2017

শ্রাবণের বারি ধারা সম আমি নামি লুকায়ে অনাদি যেথা রহে নিষ্কলুষ প্রানমহে ভরি দহ জেগে ওঠে শত ফুল কারণ, আমি ছলহীন, আমি দামি।.. .. great theme. It is a beautiful poem on love and friendship having thrilling expression.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success