আবদার Poem by RAJAT GHOSH

আবদার

হটাৎ করে পেলাম এক বার্তা
লিখতে হবে আস্ত কবিতা একটা।
কি যে লিখি ছাই এ আঁধারে
কলম কাঁপে ওরে বাপ রে
ভেবে মরি, কি যে করি
বাঁচাও মোরে জয় শ্রী হরি।
মস্তিষ্কে আজ যে ভর্তি কাদা
সামনের কাগজখানা তাই সাদা।
পেনে ভর্তি টইটুম্বুর কালি
আজকে কবিতা হবে জালি।
দিলাম লিখে তবু একখানা
খেতে খেতে ভাজা চারাপোনা।
আজকে এখানে করলাম শেষ
এখন আমি যাবো ঘুমের দেশ।

Saturday, June 24, 2017
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success