শঙ্খচিল Poem by RAJAT GHOSH

শঙ্খচিল

রথের শেষে ইদের খুশি ভাসে,
চলো করি আনন্দ উৎসব মিশে।
ভেঙে দাও ধর্মের ব্যর্থ বাঁধন,
নেচে উঠুক সব মানবের মন।
আসুক এ ধরাধামে হারানো শান্তি,
যুদ্ধের মরুতে আসুক নেমে ক্লান্তি।
চাপানো ধর্ম ধারার হোক অবসান,
স্বধর্ম হোক পালন, অপর মেহমান।

অনেকে বলতে পারে কোথাকার ছাগল,
কোথা থেকে উড়ে এল এ ভিনদেশি পাগল।
তারে আমি কহিব, দাও দেশের সংজ্ঞা,
ভালোবাসো মানবেরে, করো না অবজ্ঞা।
চেয়ে দেখো, ওই কাঁটাতারের সবুজ পাশে,
নির্মিত ওপারে ওড়া শঙ্খচিল ছায়াছবি আঁকে।

Sunday, June 25, 2017
Topic(s) of this poem: peace
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success