আমি একটা ইতিহাস Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

আমি একটা ইতিহাস

আমি কোন সৌধের অবশেষ নই
বা পরিত্যক্ত অট্টালিকা নই
ইঁট কাঠ পাথরের জঞ্জালও নই
আমি একটা জ্বলন্ত ইতিহাস
একটা পরিবার, একটা অতিথিশালা
একটা পাখির আলয়
একটা ফুলের বাগান, সুগন্ধ, স্বপ্ন
উৎসব, আনন্দ, ভয়,
বা তারও বাইরে অনেক কিছু
তোমরা যে ভাবে পারো কল্পনা করো
আমি তার চেয়েও অনেক …অনেক বেশি
আমি একটা পোড়ো বাড়ী নই।

তোমরা কি দেখতে পাও না
শিক্ষিত মানুষ আমায় নিয়ে কি ভাবে?
তোমরা কি শুনতে পাও না
গাঁয়ের মানুষ কি বলে?
আশা নিরাশার দোলায় দোলে
আমি শ্বেত পাথরে মোড়া রাজার দুলালী
শ্বেতাঙ্গের পছন্দের ইমারত
আমি সেদিন কি ছিলাম
আজ কি হয়েছি
লক্ষ লক্ষ অপূর্ণ স্বপ্ন আজও লুকিয়ে আছে
আমার ইঁটে, পাথরে, অস্থি, মজ্জায়
আমার শ্বাস প্রশ্বাসে।

আমি তোমাদের আবেগের মতই সাধারণ
বিশৃঙ্খলার মতই জটিল
আলো আঁধারিতে দাঁড়িয়ে পরপারের দিন গুনছি
আমি বহু দুষ্কর্মের রাজস্বাক্ষী
আনন্দের ভাগীদার
আমি ব্লক উন্নয়ন অফিস, পশু চিকিৎসালয়
তাল-সুপারীর সারি, ঝাউবীথি, ফোয়ারা
আমি শরীর, আমি আত্মা, আমি কঙ্কাল
আমি আছি, আমি থাকবো, তোমাদের সাথে
তোমাদের তিরে, বর্গায়, চৌকাঠে, চেয়ারে, টেবিলে
আমি পাগলের ছোঁয়ায় আধা-পাগল
লালগোলার ইতিহাস ।

আমি একটা ইতিহাস
Thursday, July 6, 2017
Topic(s) of this poem: history
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success