হে চিরবসন্ত মাঝে
তুমি মুকুল খানি
সব কাল আজ ভ্রান্ত
তবে দাও সে কাল আনি
যেথা সদা ডমরু বাজে।
দিবা-ণিশি আজ রুদ্ধ
চির আলয় ভগ্ন
তবু তুমি হলে শান্ত;
নব ধারায় তব অন্ন
হোক না তবে অবধ্য।
দিক চারিভিতে স্থান
ভরুক গান চিত্তে
আষাঢ় নিনাদে না হোক
ভিমরুল ডাক বিত্তে
তব সুরে দাও ভরিয়ে প্রাণ।
আজ তারা বেমানান হয়
তব কুন্জ মাঝে
মুছুক শত শোক
তব গীত সাজে
হে মহাপ্রাণ, তব জয়।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
তব গীত সাজে হে মহাপ্রাণ, তব জয়।..An excellent poem is beautifully penned with broad mind and narration. Thank you very much for sharing this.