সাদা বলাকা Poem by RAJAT GHOSH

সাদা বলাকা

হয়তো কোথায় এখনো জেগে আছে রাত
কোনো খোলা জানালায় রেখেছে নরম হাত,
হয়তো হাওয়া খেলছে দূরে নির্জন নিশিতে
কেটেছে হাত ভাঙা কাঁচের একলা শিশিতে।

হয়তো দূরে হারানো রানার বস্তা থলিতে
একফালি চাঁদে প্রেম কিনেছে অন্ধ গলিতে,
কত বার্তার ঘেরাটোপে, সন্তর্পনে সময় কিনে
হন্যে হয়ে ফেরে রানার, অন্ধকারের দিনে।

হয়তো রাতে নিস্তব্ধতায় মুড়েছে মেঘলা আকাশ
কালবৈশাখীর গন্ধ মেখে লেপঘুমে শিশু বাতাস,
হঠাৎ হয়তো ঝঞ্জা ছোটে, খুলে ফেলে দ্বারখানি
হয়তো সময় সামনে, এগোনোর ক্ষণ বুঝি এক্ষুনি।

ওই অনন্ত অনাবিল মহাশূন্যের মহাকাশে
সাদা বলাকা ডানা মেলেছে প্রেমের প্রকাশে।

Friday, December 27, 2019
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success