রবি রাঙা রং Poem by RAJAT GHOSH

রবি রাঙা রং

কাদামাটি মাঠ ডোবা রবির রঙে রাঙা,
ভরে নিয়েছি ওই রূপখানি আমার নয়নে,
যতনে, লাল রবি আনবে আঁধার ধরাপানে,
ওই নক্ষত্রলোকের কোলে লুকিয়ে তুমি
ধরা দেবে আমার খোদাই নয়নের রেটিনায়।
স্নায়ুগুলো হবে চাঙ্গা, হারানো মন খুঁজবে তোমায়
ওই কালো আঁচলের তলে লুকানো ছায়াপথে।
আমি ঘুরবো পুরী হতে প্রবাসের ক্যারিবিয়ানে,
ডোভার বিচের জলস্পন্দনে গেয়ে উঠবে পাথরগুলি,
আমি উঠবো তাদের সাথে শুনবো তোমার আগমনি।
কিংবা ওই জাপানের পুবের কোনো সৈকতে বাঁধবো
আমার নিরালা বাসা তোমার প্রথম ছটায় মুগ্ধ হতে।
জানিনা কেমনে কাটাব আমার জীবন ওই মরুদ্যানে,
সাহারা ফেলে ছুটে যাবো থরের ধারে কিংবা কালাহারি।
তুমি আমায় দেবে জ্বালা, পোড়াবে আমায় তপ্ত হয়ে ত্বক।
কি করে চিনি তোমায় তোমার অশেষ অসীম রূপ
তপ্ত ভারতের ভিলেন তুমি, শীতশেষে লন্ডন হিরো বেশ।
তোমায় আমি চিনি, অনন্ত ঘড়িহীন তোমার সময়,
তোমার তপ্ত রবি রাঙা রঙে মুগ্ধ আমি আর আমরা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success