তামাসা Poem by RAJAT GHOSH

তামাসা

রাত আটটায় টিভিটা একবার খুলো,
বড় মাপের মানুষ মেপে কথা কয় শুনো।
সঙ্গে টইটুম্বুর কফি কাপে কবার চুমুক,
শোনো ভুল করেছে ওই নেতা নাম অমুক।
মন্দ নয় এ সন্ধ্যা, আমাদের জ্ঞানও বাড়ে,
মারপ্যাচের কথার কৌশলী কানুন ধরে।
এয়ার কন্ডিশনে বসে কর কন্ডিশন বিচার
হাসি পাই, লজ্জা লাগে, দেখে তোমাদের আচার।
এটা ঠিক, ওটা ভুল-তথ্য ও তত্ত্বের তামাশা
বাস্তবের মাটিতে ঘোর একদিন হবে আমাশা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success