মন্তব্য ।। আর্নেস্তো জান্দাল Poem by Rahman Henry

মন্তব্য ।। আর্নেস্তো জান্দাল

Rating: 5.0

মন্তব্য ।। আর্নেস্তো জান্দাল

.
ব্যাপারটা এমন যে
কখনও সে তার
আত্মজীবনী লিখবে না

কেননা নিজের কাছে
তার নিজের জীবনটো
জঘন্য বলে প্রতিভাত হয়

ব্যাপারটা এমন যে, মাত্র
দু চারটে কথা, বাজে লোকেদের স্মৃতি
তার মনে পড়ে

আর এমন যে, সে তার
কদর্য জীবন নিয়ে
দ্বিধান্বিত নয়

টেনে হিঁচড়ে তুলে দেখছে
কী তার জীবনের জন্য
উপযোগী হতে পারে

কবিতা তার জীবনের জন্য
বিব্রতকর এক
বিষয়

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* আর্নেস্তো জান্দাল (১ আগস্ট ১৯২৫ - ৯ জুন ২০০০) : অস্ট্রিয়ান কবি, গদ্যকার ও অনুবাদক।
.
* #ErnstJandlPoems
.

This is a translation of the poem Comment by Ernst Jandl
Wednesday, August 2, 2017
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success