অবসাদ Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

অবসাদ

জীবনের রঙ্গমঞ্চে অনেকেই
যথার্থ জায়গা পায়না...
কল্পনার প্রাসাদও অনেকেরই
তাসের ঘরের মতো ভেঙ্গে যায়,
জীবন সাথীর প্রেম প্রকৃত হয় না,
মুখোস খুলে পড়ে
তাই বলে অবসাদ?

অবসাদ তো সেঁকো বিষের মতো,
ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়
যদি হাসিমুখে বাঁচতে চাও,
জীবনের সকল বাধাকে উপেক্ষা করো
ফলের দিকে চাও,
তুমি যেমন... ঠিক তেমনি ভাবে
নিজেকে প্রকাশ করো
দেখবে অবসাদ কেটে গেছে ।

অসহায়ের মতো চোখের জল ফেললে
লোকে ভাববে তুমি দূর্বল,
সবাই তোমার দূর্বলতার সূযোগ নেবে,
তোমার জীবনটাকে করে তুলবে দুর্বিসহ
আপন, পর.... সবাই।

Thursday, August 3, 2017
Topic(s) of this poem: depression,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success