ঘাসের উপর হাঁটছি Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

ঘাসের উপর হাঁটছি

মিষ্টি সকাল
নগ্ন পা
ঘাসের উপর হাঁটছি।
শিশির বিন্দু
দুই পায়ে মাখা
ভীষন আনন্দ পাচ্ছি॥

মন শান্ত
মাথা ঠান্ডা
টেনশন যেন কমছে।
মনে হলো যেন
তোমার আওয়াজ
ঘাস থেকে ভেসে আসছে॥

শুয়ে পড়লাম
কান পাতলাম
নেই কোন সাড়াশব্দ।
চোখ বন্ধ
যেন অন্ধ
চারিদিক নিঃস্তব্ধ॥

বাতাসের ডানা
পোকাদের ছানা
ঘাসের গন্ধে স্নান।
চুপ চুপ ঘাসে
তোমার আভাসে
শীতল হলো যে প্রাণ॥

Saturday, August 5, 2017
Topic(s) of this poem: silence
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success