কল্পনা Poem by RAJAT GHOSH

কল্পনা

কল্পনা তুমি কি নিষ্ঠুর পর
কেন আশা দাও বারবার?
যদিও তুমি কবির সখা,
আমায় করেছ তুমি বোকা।
তুমিই তো চিত্রকরের তুলি,
আমার ক্যানভাসে দিলে ধুলি।
তুমিই তো নাট্যকারের বাণী,
কেন কেড়েছ মোর সপ্নরানী?
তোমার পেনে লিখতে পারি গল্প
যদি তুমি একটু ভাবনা দাও অল্প।
তুমিই তো আমার স্থাপত্যের খোদাই
তোমার নির্দেশে প্রতি ঘা দিই সদাই।
ভাবনার অনুশীলন করে ক্লান্ত যখন মন,
হে কল্পনা তুমিই দিয়াছ মোর শান্তির বন।
কি বিচিত্র অদ্ভুত তুমি মোর কল্পনা
তুমিই আমার চিন্তামনি, তুমিই সান্তনা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success