কুসুম রানী Poem by RAJAT GHOSH

কুসুম রানী

বাঁশবনেতে ক্লান্ত রবির উঁকি পড়ন্ত বিকালে
বুঝতে পারছি আজ তুমি উঠেছিলে সকালে।
ওই পূবেতে ঝাঁপসা বেলায় তোমার আগমনী
মন মেতে যায় তোমার রূপে ওগো কুসুমরানী।
হাঁটতে থাকো সারাদিন ক্লান্তিহীন এক দেহে
দুপুরবেলায় ঝলসে দাও তোমার উজ্জ্বল রূপে।
চোখ ফেঁটে যায় গাল পুড়ে যায় তোমায় দেখে
তোমার রূপের একক কত দেখিনি তো মেপে।
ভরদুপুরে ঝলসে দিয়ে বিকালে তুমি শান্ত
সারা ধরা ভ্রমণ করে বেজায় তুমি ক্লান্ত।
দিনের শেষে পশ্চিমের কোনে তোমার বাসা
ডোবা মেঘে অস্তাচলের রঙে আমি হারায় ভাষা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success