যোগাযোগ Poem by RAJAT GHOSH

যোগাযোগ

যখন যোগাযোগের পথটা প্রায় রুদ্ধ
মস্তিষ্কের মোটা পাকগুলো তখন আবদ্ধ।
কেন কথা নেই এই মরুভূমির স্নিদ্ধ নীলিমায়,
বোধহয় জমেছে ময়লা মানব অহং এর কালিমায়।
হয়তো অভিমানী বলাকা নিচ্ছে চরম প্রতিশোধ
হয়তো কোনো পক্ষী পালক হারিয়েছিল বোধ।
খুঁজতে খুঁজতে খোঁড়া হয়েছি বোধ হারানোর কারন
মনে হয় কে যেন উপদেশ দিয়ে করেছিল বারণ।
তবুও অনুর্বর মস্তিস্ক খোঁজে ট্রাফিকের ডানহাতে
যদি যোগাযোগের পথটা পাওয়া যায় অনায়াসে।
পিথাগোরাসের উপপাদ্যের নিয়মে খুঁজছি সমাধান
অনেক সহজ-জটিল-কুটিল সূত্র হয়েছে আগুয়ান।
ক্লান্ত পথিকের প্যাঁচালো মস্তিষ্কে একটু ঢালো রাসায়নিক
শস্য শ্যামলা হবে বাঁকগুলো আর আনবে শান্তি ক্ষনিক।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success