ও মন ভেঙে দাও
হৃদয়ের ভাঙা কাঁচগুলোকে,
আঘাত লাগুক এই দেহখানিতে,
যদি রক্তনদী বয় ক্ষতি কি?
নীল সমুদ্রে বিলীন হোক সব!
ও মন ছুটি দাও আশাকে,
ও বন্দি অনেক দিন তোমার অন্তরে,
যাক ও চলে মরুভূমির মরুদ্যানে,
এ সমতলে তুমি আজ মালভূমি!
ও মন মিথ্যা সব মায়ার বাঁধন,
কেঁটে দাও সবগুলি এই হিংস্রতায়,
ঠুনকো যুগে ঠুনকো সব বাঁধন!
ও মন ভাষনের ভাষা শেখো,
খালি মন নাচুক না হাততালির ছন্দে!
ও মন তুমি হারিয়েছো শান্তি নিশ্চয়ই!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem