হাইকু-৩ Poem by Md Muhaimin Arif

হাইকু-৩

Rating: 3.0

(১১)
পূর্ণিমা জলে
জেলের জালে আস্ত
চাঁদ একটা
(১২)
শ্রাবণবিন্দু
দিঘির ক্যানভাসে
জ্যামিতি বৃত্ত
(১৩)
আকাশে চিল
জলে মাছের ঝাঁক
শিকারী চোখ
(১৪)
কাঠুরেঘড়ি
ফালি ফালি সময়
ঘণ্টা মিনিট
(১৫)
বধূর মুখ
দিঘির জলে চাঁদ
নাকের ফুল
(১৬)
মুহূর্তকাল
চৈত্র শেষে বৈশাখ
কাল-বদল

Thursday, October 22, 2020
Topic(s) of this poem: haiku
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md Muhaimin Arif

Md Muhaimin Arif

Cumilla, Bangladesh
Close
Error Success