একগুচ্ছ হাইকু Poem by Md Muhaimin Arif

একগুচ্ছ হাইকু


নভোমণ্ডল
দূরবীক্ষণে চোখ
বৃত্তদর্শন


চাঁদে গ্রহণ
জোয়ারে উপচানো
জলপেয়ালা


সমুদ্রজল
সৈকতে লাবণিক
লবণস্তূপ


চন্দ্রালোকিত
জলের আয়নায়
কে চাঁদমুখ


মুখে আহার্য
পিপীলিকার দল
শীত আসন্ন


বরফরোদ
প্রতিবিম্বিত সূর্য
ডিমকুসুম


পাহাড়শীর্ষে
গলাধঃপ্রকিয়ায়
গোধূলি সূর্য


পশ্চিমা বায়ু
পুবে পাতার স্তূপ
ভঙ্গুর বৃক্ষ



শ্রাবণবিন্দু
দিঘির ক্যানভাসে
জ্যামিতি বৃত্ত

১০
মাছের ঝাঁক
জেলে বক কানে
জলের গান

READ THIS POEM IN OTHER LANGUAGES
Md Muhaimin Arif

Md Muhaimin Arif

Cumilla, Bangladesh
Close
Error Success