হাইকু-১ Poem by Md Muhaimin Arif

হাইকু-১

Rating: 5.0

(১)

চাঁদে গ্রহণ
জোয়ারে উপচানো
জলপেয়ালা

(২)
বরফরোদে
প্রতিবিম্বিত সূর্য
ডিমকুসুম

(৩)
বৃত্তের চাঁদ
ইউক্লিড টেবিলে
পূর্ণিমা আঁকে

(৪)
মুহূর্তকাল
চৈত্র মেশে বৈশাখে
কাল-বদল

(৫)
সূচনাবিন্দু
ভেজা শিশিরজল
ঘাসের ডগা

Wednesday, October 7, 2020
Topic(s) of this poem: haiku
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 08 October 2020

মুহূর্তকাল চৈত্র মেশে বৈশাখে কাল-বদল- - চলমান সময়; শ্যাষ নেই অন্তেরও! সুন্দর লিখনি; ভালো লেগেছে প্রত্যেকটির উপস্থাপনা

1 0 Reply
Md Muhaimin Arif 10 October 2020

অসংখ্য ধন্যবাদ। প্রাণিত হলাম।

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md Muhaimin Arif

Md Muhaimin Arif

Cumilla, Bangladesh
Close
Error Success