যদি আমি প্রেমে পড়ি
তোমার চোঁখে দেখতে পারি
সুইজারল্যান্ডের সুন্দর সেই স্বর্গরাজ্য,
যেথায় হাত ধরে তোমার দেখতে পারি
ইডেনের বৃষ্টি ভেজা স্কোরহীন ম্যাচ ত্যাজ্য।
যদি আমি প্রেমে পড়ি
তোমার শ্বাসে বুজতে পারি
আমারহৃদয়ের হারানো স্পন্দন,
যার ছন্দিত ছন্দে চলতে পারি
সুমেরু-কুমেরুর পারাবার অতল।
যদি আমি প্রেমে পড়ি
তোমার কথায় লিখতে পারি
গভীর মনের সুখ বেদনার কথা,
যার ব্যাকরণে থাকবে নাকো
পন্ডিতদের পুরু নিয়মের গাঁথা।I
যদি আমি প্রেমে পড়ি
তোমার ঘুমে জাগতে পারি
অগুন্তি কটা নিদ্রাহীন ক্লান্ত রাত,
গুনতে পারি সবকটা সেকেন্ডের
ঘুমপাড়ানি হাত বুলানো ডাক।
যদি আমি প্রেমে পড়ি
তোমার ত্যাগে হতে পারি
অমরনাথের অনন্ত এক যাত্রী,
যার হারানো কপালে জুটবে না
কোনোদিন চিরন্তন এক পাত্রী।
যদি আমি প্রেমে পড়ি
আমি হতে পারি তোমার
ভাবনার বাইরের সংজ্ঞাহীন সব,
শর্তহীন শর্ত কেবল একটাই আমার
যদি করি কোনোদিন প্রেমের স্তব।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem