আজ বাদলে মেঘের খেলা এই খেলাঘরে,
মন বসে না বইয়ের পাতায় মন হারিয়ে দূরে।
আবছা কাঁচের জানলাগুলো জলরঙে ক্যানভাস,
আবছা স্মৃতির তুলিগুলো আঁকছে ছবি বারোমাস।
স্মৃতির ভাঁজে কোলাজগুলো আঠা শুঁকিয়ে কাঠ,
মন যেন আজ ছুটতে চায় পেরিয়ে তেপান্তরের মাঠ।
ছোট্টবেলার ঘাসে ভেজা আলপথটাই আজ মোড়াম
বৃষ্টি-স্মৃতির ঝরনার ঝরঝর শব্দের নেই আজ বিরাম।
ফুঁটো ছাতাই চারজনের একসাথে চলা ভেজা ছাদ,
কংক্রিট ঘরে কেঁপে ওঠে মন ওই বুঝি পারলো বাজ।
মারছে উঁকি, খুনসুটি, স্মৃতির মাঝে মিঠে রাঙা রোদ্দুর,
চল বেয়াদব, হোক দুস্টুমি, হেঁটে যাই ওই পথে যদ্দুর।
বন্ধ সব, বনধ চলছে বাস্তবের বিধস্ত এই পাকা রাস্তায়,
খাঁচা বন্দি জগৎ সভায় মন মানিকই কেবল মুক্ত বোধহয়।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem