পশুর ব্যাথা Poem by RAJAT GHOSH

পশুর ব্যাথা

আমারে দাও গলায় দড়ি
আমি তোমারে আছাড় মারি।
দোষ দিও না আমায় তুমি,
গলায় আমার লাগে না বুজি।
ছোট্ট থেকে আমি বদ্ধ জবর,
তুমি কি নিয়েছ কষ্টের খবর।
দাও না ছেড়ে আমায় তুমি,
জঙ্গলে থাকবো বন্য যে আমি।
করছো ব্যবসা বেঁধে আমায়,
চিড়িয়াখানায় লোহার খাঁচায়।
যদি বলি কেন আমি বন্দি,
উত্তর না দিয়ে তুমি আটো ফন্দি।
বড় দুস্টু তোমরা মানুষ জাতি,
আমরা পশু করিনি তো কারু ক্ষতি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success