শিক্ষক Poem by RAJAT GHOSH

শিক্ষক

সৃষ্টির ভূগোলে শিক্ষক হবে না ইতিহাস,
ভেবে দেখো সে ছাড়া সমাজ তো অভিশাপ।
কাদা সম শিশুমনের অবয়ব শিক্ষকের ছাঁচে,
মূর্তি গড়ার শিশু-শিল্পী তিনি বিশ্বকর্মার বেশে।
সমাজের অভিভাবক তিনি, মূল্য তার অসীম,
সম্মানীয় তাই তিনি, হতে সেই যুগ প্রাচীন।
শিক্ষাদানে সঠিক পথের দিশারী তো তিনি,
তাঁরই জন্য সঠিকভাবে জগৎকে তো চিনি।
তিনিই পিতা, তিনিই বন্ধু, তিনিই গুরুদেব,
সফলতা পেতে তিনিই সবার জীবন্ত মহাদেব।

Monday, September 18, 2017
Topic(s) of this poem: teacher
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success