চরৈবেতী Poem by RAJAT GHOSH

চরৈবেতী

ওই যে দূরে পলাশপুরে
নকশিকাঁথার লাশের ঘরে,
মরছে মানুষ বজ্জাতিতে
ঢাকা পড়ছে দোপাটিতে।

বিশাল বড় বাড়ির কোনে
সিলিং আর কাপড় মনে,
একটু যারা যাচ্ছে ঝুলে
কারণ তবে কিসের মূলে?

কাঁচের শিশির অ-মৃত প্রেমে
শান্তি কত মাপছে জেনে,
ভুলটা কোথায় পাওনি খুঁজে
হৃদয়বাহ কি গেল বুজে?

আগুন দিয়ে ছোটাছুটি
চরম আঘাত লুটোপুটি,
হচ্ছেটা কি ছেলেমানুষি
এগিয়ে যাবার চরৈবতী?

মানুষরা সব হারায় হুশ
শবদাহ তে লাগছে তুষ,
ধানখানা তো হচ্ছে খই
স্বর্গলোকে যাবার মই।

Monday, January 20, 2020
Topic(s) of this poem: life,suicide
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success