আঁধার রাতে ঝরঝর ধারে বৃষ্টি পড়েই চলেছে - রাত্রি বারোটা!
জানালা দিয়ে একটু আকাশ দেখতে পাই,
পেছনের বাড়ীগুলোর ফাঁকে ফাঁকে, একটা ত্রিকোণ ছাদ, আর একটা লম্বা আয়তক্ষেত্রের মাঝে,
ধূসর কালো, বিষন্ন, আকাশ,
তারাদের দেখা নেই, তারা লুকিয়ে আছে মেঘের আড়ালে!
কিন্তু একটা-দুটো আলো ওই দূরের বাড়ীগুলোর চিমনীর ওপর দিয়ে উঁকি দিচ্ছে! ভয়ে ভয়ে,
তুমি আমার কাছে নেই, অনেক দূরে আছো!
পৃথিবীর একেবারে অন্য এক প্রান্তে -
মন কেমন করে!
মনে হয় একসঙ্গে শুনি বৃষ্টির বাজনা!
শুনি বৃষ্টির ঝরঝর আওয়াজ, সে যে পড়েই চলে, পড়েই চলে,
কখনোও জোরে, কখনোও ধীরে,
শনশন করে হাওয়া বয়,
ঘুম আসে না আমার চোখে, চেয়ে রয়েছি আঁধারের দিকে,
মনটা আকুল করে,
তুমি নেই আমার পাশে।
ঝরঝর ঝরঝর, পড়ছে বৃষ্টি নিরন্তর,
কি এক রহস্যময় আওয়াজ মনকে তোলে কাঁপিয়ে,
আকুল করে তোলে আমার সব অনুভূতিগুলো,
কেঁদে ওঠে আমার সত্ত্বা
সারা রাত ধরে শুনি,
বরষার ঘনঘোর মেঘের ডাক,
আর দেখি বিদ্যুতের হাতছানি,
তুমি কেন ছেড়ে গেছো আমাকে,
কি করে কাটাই, বলো তুমি, এই রাত্রি একা!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
In rain drenched dark night, feelings in the heart become intense. It's a beautiful poem, initially describing the nature and then describing the loneliness and the longing to be with the beloved. Enjoyed reading....10