অজানা Poem by RAJAT GHOSH

অজানা

কালো রাস্তায় ভিজা আলপনায়,
ল্যাম্পপোস্টের আলোর কল্পনায়
ধরতে চাইছি,
তবু পারছি না কেন
জানি না।

মেঝেতে ওই আলতো রোদ্দুরে,
খোলা চুলে তোয়ালে জড়িয়ে
ঘুমোতে চাইছি,
তবু পারছি না কেন
জানি না।

হাতরানো বিছানায় তুলির প্রলেপে,
আঁকা এক অবয়ব সীমাহীনে
শেষ করবো,
তবু পারছি না কেন
জানি না।

জীবনের গোলাপে কীটের বাসে,
হারিয়ে কাঙাল বাউল নিবাসে
গান শুনবো,
তবু পারছি না কেন
জানি না।

Sunday, September 24, 2017
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success