ঝড় উঠেছে Poem by RAJAT GHOSH

ঝড় উঠেছে

কে যেন বসে আছে,
ঘুন ধরা মাচার উপর,
হলুদ মাছি ঘর বানাচ্ছে,
বলছে, সে এলো কই?
সন্ধ্যা নামছে শহরের বুকে,
রাস্তা ছাড়িয়ে গাছে গাঢ় নিকষ,
বৃষ্টি হয়তো আসবে বোধহয়,
পায়ে চপ্পলের ফাঁকে মশার কামড়,
জ্বরে জড় হলে ক্ষতি কি?
ল্যাম্পপোস্টে ল্যাম্প মিটিমিটি,
লম্পটের দল রামে মজে ব্যস্ত,
মেঘ করলেও বৃষ্টি এখনো আসেনি,
বিদ্যুৎ চমকে উঠছে বারে বারে,
তার অন্তর স্থির ধ্রুবতারা যেন।
আজ দিনটা বড় একলা,
বৃষ্টি এসেও আসে না,
রাগ করেছে তার ক্লান্তির উপর,
আজ একটু সে ভিজতো বোধহয়।
সন্ধ্যা পেরিয়ে রাত নামতে চলেছে,
মেঘ কেটে ফালি চাঁদ পশ্চিম আকাশে;
না, আর বৃষ্টি আসবে না, নিশ্চিত।
কিন্তু ঝড় উঠেছে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success