জিনগত দোষ Poem by Malay Roy Choudhury

জিনগত দোষ

"জিনগত দোষ"
কবি, অথচ অন্য কবিদের হিংসে করবে না
এটা মানা যায় না
হায়না, অথচ দলবেঁধে পচামাংস ছেঁড়াছিঁড়ি করে খাবে না
এটা মানা যায় না
টাইগার শার্ক, অথচ পেঙ্গুইনদের ছত্রভঙ্গ করে লুফে-লুফে খাবে না
এটা মানা যায় না
আফ্রিকার অতিমাংসাশীজংলি কুকুর জ্যান্ত হরিণকে ছিঁড়ে খাবে না
এটা মানা যায় না
কবি, অথচ অন্য কবিদের হিংসে না করলে বুঝবেন
তার জিনগত দোষ আছে: রবীন্দ্রনাথকেও কবিরা হিংসে করত

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success