দুরন্ত শিশু Poem by RAJAT GHOSH

দুরন্ত শিশু

নিশুতি রাতের অচেনা শহর জুড়ে
ঘোড়ার গাড়ি ছুটছিলো বুঝি সুরে,
হটাৎ যেন থামলো সময় এ বুকে
বিজলি বাতি আঁধার অবসর সুখে।

চেনা রাস্তাটা কেমন অসহায় দুর্দান্ত
আলতো আলোর পর্দা বিয়োগান্ত,
ক্ষণিকে ঘুরেছে সময় আর সব শান্ত
একনিমিশে সভ্যতা আজ রণক্লান্ত।

দুরন্ত দিনের দুয়ারে অবোধ শিশু দুধহীন
শূন্য মাতৃক্রোড়ে জীবন হাসে নিশিদিন।

Saturday, February 15, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success