জলছবি Poem by RAJAT GHOSH

জলছবি

একদিন,
ওই সীমানায়,
নীল নীলিমা ছেড়ে
যাবো অচিন দেশ দূরে,
হাত ধরে বন্ধু তোমার পাশে,
চেয়ে দেখবো সিন্ধু বারি
আর অনন্ত বালিয়াড়ি,
নাম লিখবো,
যত্নে।

সেদিন,
আসবে ঢেউ,
নিশ্চয় মুছবে বারবার
আমার প্রচেষ্টা অতল পারাবার,
নীলাভ ফেনিল ওই সরস মরুতটে,
হারাবো খোদিত সে বালুরাশি
তোমার একদৃষ্টির হাসি,
তবুও লিখবো,
অন্যভাবে।

আমি,
হবো অনন্য,
আঁকবো ফলত হৃদে
তোমার জলছবি ও প্রিয়ে,
যদিবা যাও আমায় ছেড়ে দূরে,
ও প্রিয়তমা, থাকবে চিরসাথ
হাতে দিয়ে হাত,
তুমি অমর,
এবক্ষে।

Sunday, October 1, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success