মোচড় Poem by RAJAT GHOSH

মোচড়

হৃদয় হারানো মনের মোড়ে
ক্ষণিক ক্ষনের কথার ঘোরে,
কত ভাবনা ভেসে চলে দূরে
এগিয়ে চলা ব্যস্ততার সুরে।

কত স্মৃতি মুচড়ে দিয়েছে এ বুক
মিথ্যা স্বপ্নে হল না বলা দুঃখ সুখ,
হয়তো আসবে একটা আবার দিন
সেই জন্মেই তোলা থাক সব ঋণ।

আনন্দ অশ্রু দেখছে কত সুখ তার মুখে
ভালোবাসা দিয়ে জীবন বোনার সখে,
তার হৃদয়ের স্পন্দনেও কি অব্যক্ত এক মন
ধরা পড়েছিল এমনি বুঝি এক মাহেন্দ্রক্ষণ!

দুটি বিন্দু বুঝি নিশ্চিত বিপরীতে ধাবমান
রইল পরে পেন্সিল, অঙ্কের সূত্র আজ বেমানান!

Friday, February 14, 2020
Topic(s) of this poem: failure,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success