ঝড় Poem by Malabika Ray Choudhury

ঝড়

তুমি আমার জীবনে ঝড় এনে দিয়েছো,
কিন্তু আমি আনতে পারিনি ঝড় অন্য কারও জীবনে ।
আমি ফুলের মতো ফুটে উঠেছি
তোমার পরশ পেয়ে,
এতদিন পরে,
এত এতদিন পরে!
আমি ঝরনার মতো চলেছি বয়ে,
মুক্তির গান গেয়ে,
পাথরে পাথরে আঘাত লেগে
সব শিকল গেছে খুলে,
আমি বন্ধনহারা হয়েছি!

কিন্তু,
পারিনি চারিদিকের বাধাগুলোকে সরিয়ে দিতে,
বহুদিনের খাঁচা ছেড়ে,
পারিনি ডানা কেটে বেরিয়ে আসতে।
নিরাপত্তার জন্যে নয়,
নিজের সুখের জন্যে পারিনি পরের সুখ কেড়ে নিতে।

তুমি দাঁড় করিয়ে দিয়েছো আমাকে পরিবর্তনের মুখোমুখি,
আমি দাঁড়িয়ে রয়েছি,
পা বাড়াই নি।

Friday, February 14, 2020
Topic(s) of this poem: freedom
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success