আমার বাংলা Poem by RAJAT GHOSH

আমার বাংলা

ভেতো বাঙালির বাংলা ভাষা
চর্চা চুমুক চায়ের গ্লাসে,
গ্লাসের উপর লেখা আছে
'পারফেক্ট ফর টি' বারোমাসে।

চেয়ার এ শুয়ে কেদারা কাঁদে
শিশুরা বন্দি ওই খাঁচায়,
ইশকুল কেউ যায় নাকি রে
মিডিয়াম ইংলিশই তো শেখায়।

সহজপাঠ টা জটিল বড়
নামগুলো সব সৃষ্টিছাড়া,
লাইব্রেরির সব বইয়ের মাঝে
খুঁজবে নাকি বাংলা পাড়া।

ইংরেজিতে পড়েছি কত
ম্যাকবেথ থেকে হ্যারি পোর্টার,
ধ্যারধ্যারে বাংলার চেয়ে
ফ্লুয়েন্ট ইংলিশই বেটার।

'আই লাভ ইউ মাই ডার্লিং'
'আমি তোমাকে ভালোবাসি' না,
আমার ডার্লিং প্রেমিকা হবে কবে
সেটা তো আমি জানি না!

তবুও বাংলা বেঁচে আছে
তোমার আমার প্রেমে,
খাঁটি বাংলা জড়িয়ে ধরে
শত শব্দকে নিজের করে নিয়ে।
আমার বাংলা বেঁচে থাকুক
এমনি করে বছর থেকে যুগে।

POET'S NOTES ABOUT THE POEM
International Mother Language Day 2020
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success