আমার অন্তরে অন্তরে বাউল ধূলোর আকাশ খেলে যায়
একতারা হাতে
প্রাণের ভেতর প্রাণ বাজে
তুমি এসো—এসো জীবন স্রোতের পথে
সুপ্ত বাসনার
গভীরে অভ্যাস তাড়িত সকল প্রাণ
আজো প্রেম চেয়ে, চেয়ে থেকেছে যে পথে
তোমার আলোর সঞ্চারে জাগবো আমি
নিজের ভেতর অন্ধকারের অতলে
এইখানে সকালের বিকীর্ণ অস্তিত্ব
নিভে গেলে পর
মৃত্যু ফুল ফোটে
পথের দুধারে
অথচ জীবন চিরকাল
চেয়েছে প্রাণের একটি অনন্য ফুল
আজ সময়ের ইতিহাসে
ওতপ্রোত- এই
অস্থির জীবন
অবেলার অন্ধকারে ছড়াবো তোমাতে
আমার অন্তরে অন্তরে বাউল ধুলোর আকাশ খেলে যায় তুমি এলে
সুপ্ত বাসনার
গভীরে জীবন
আজো প্রেম চেয়ে খেলবে তোমার সাথে
গোধূলি আলোর পথে পথে
জানি তুমি আছো
বহু অঘ্রাণের
অতীত শরীরে, তুমি এসো —
এখন প্রাণের খেলা খেলবো তোমার
চোখের গহ্বরে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem