শুধু মালবিকার জন্য Poem by Arun Maji

শুধু মালবিকার জন্য

Rating: 5.0

সখী গো
নাই বা হলে হৃদয় রাণী
স্বপ্ন রাণী তো হতে পারো।
শূন্য হৃদয় শূন্যই থাক
ঘৃণা তো একটু করতে পারো।

নাই বা হলে কোমল স্পর্শ
চিমটি তো একটু কাটতে পারো।
ডাগর বুকে নাই বা ছুঁলে
চেয়ে তো একটু দেখতে পারো।

নাই বা দিলে ঠোঁটের স্পর্শ
কটু কথা তো শুনাতে পারো।
আগুন বুকে ঢেউ খেলিয়ে
পুড়িয়ে তো একটু মারতে পারো।

সখী গো
ছায়া ছায়া প্রেমের মায়া
মরীচিকা তরে মরবো আমি।
আগুন বুকে জ্বলবো বলে
সর্ব্ব ত্যাগী হয়েছি আমি।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

শুধু মালবিকার জন্য
Monday, December 10, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success