ভাঙা আয়না Poem by RAJAT GHOSH

ভাঙা আয়না

ওগো মন্দোদরী,
তুমি দিয়েছিলে কি দড়ি,
রাবন বধের পরে,
দোতলার উপর ঘরে?

মরেনিতো সে জানে সর্বজন,
হারিয়ে দশমাথার পতিমন,
তবে সে কেন মরে আজ,
গলায় বসিয়ে দড়ির ভাঁজ?

সাদা কালো আলতো পায়ে,
ধ্বংসের রূপ দেখে ওই গায়ে,
কেন দেয় ঠেলে সমাজ দূরে,
আনন্দে আজকে অসুর ঘোরে?

একটু ভাবনায়, সমাজের আয়নায়
কেন আঁকিনা মহামায়ার কল্পনায়?

Wednesday, October 4, 2017
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success