নীলিমা Poem by RAJAT GHOSH

নীলিমা

ওই দূরে নীলিমায়
ঝাঁকে ঝাঁকে বলাকায়
মনটা যে হারায়।
সন্ন্যাসীর বাঁশিতে,
কালো মেয়ের হাসিতে,
ঢেউ ওঠে ক্লান্ত খুশিতে।
চলে যাওয়া সাইকেলে,
উদাস বালক এই বিকালে,
ছুটে চলে অনন্তলোকে।
সবুজ তৃণের বিশ্বআসরে,
ফড়িঙের দল বসে বাসরে,
মজার রোশনাই এই পসারে।
বাজে তালগাছ নেই আজ,
হারিয়ে গেছে টিয়ার সব লাজ,
আজ শুধু চলে কর্তব্যের কাজ।
মরা এ মন মানে না ব্যর্থ বাঁধন,
হাতুড়ে হাতছানির নাজানা নাচন,
সাজবে এ মন দিয়ে নীলিমার কাঞ্চন।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success