জীবনের রসায়ন Poem by RAJAT GHOSH

জীবনের রসায়ন

তুঙ্গভদ্রা নদীর তীরে ব্যস্ততার বেলাভূমি,
বালিয়াড়িতে বন্ধন বেঁধেছি তুমি আর আমি;
জীবন নৌকা দুলছে দূরে ঘোলা জল মাঝে,
আমি তুমি কল্পনার নৌকায় বসে আজ সাঁঝে।

কাব্যে উঠেছে ঝড় লেখনী লিখেছে কাহিনী,
আমি তুমি যুদ্ধরত অতীতের ধ্রুপদ বাহিনী;
স্রোতের আঁধার মাঝে ধ্রুবতারা খুঁজি হায়,
অব্যক্ত প্রেম তুঙ্গভদ্রার জলে মিশে যায়।

অস্বস্তির নীরবতায় মৃত্যু মোহনায় শুনি গর্জন,
বহমান পাপের বোঝা তর্পণে করি বর্জন;
শোকপ্রস্তাবে বাস্তব ভুলে ধর্মের ধ্বজা ওড়ে,
ভুলে গেছি সব বাণী প্রত্যেকে পরের তরে।

জটিল রসায়ন জীবনে প্রতিক্রিয়াশীল সবাই,
সব মানুষে ভুলেছে অনুঘটকের প্রভাব বোধহয়।

Tuesday, December 11, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success