জোয়ার ভাঁটা Poem by RAJAT GHOSH

জোয়ার ভাঁটা

মেঘলা আকাশে সবুজের হাতছানি,
উতলা ঘোলাটে মনে দেয় উঁকি পানি।
দাও ঝড় উড়িয়ে আলসে আদুরে মন,
হারাক না সবকিছু, চুরমার হোক প্রাণ।

বাগানে ফুটেছে মাত্র একটা লাল গোলাপ,
ছেলের দল তাই নিয়ে করেছে শুরু প্রলাপ,
কেমন করে জমাবো তার সাথে আলাপ,
কি হবে যদি লিখি মিথ্যা গল্পের প্রলাপ?

ফুটেছে কাঁটা যত সব ছিল এই অন্তরে,
কি করে দেখায় ওই চোঁখের বাহিরে।
স্নিগ্ধ আঁখি, কাজল নয়নানও তুমি,
আগুনের মাঝে রূপ যে দেখেছি আমি।

মিথ্যা যত গল্পগুলো রাত্রি স্রোতে ভাসে,
জোয়ার শেষে এই নদীতে ভাঁটার টান আসে।

Monday, October 16, 2017
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success