স্বপ্ন সওদাগর Poem by RAJAT GHOSH

স্বপ্ন সওদাগর

স্বপ্ন কিনতে ঘুমানোর চেষ্টা,
এ যে বৃথা এক আলগা প্রচেষ্টা।
ঘুমের সব বড়ি ব্যর্থ বারবার,
স্বপ্নের রঙীন দর্পন ভেঙে চুরমার।

তোমাদের স্বপ্নঝুড়ি ভর্তি আজ,
দেবে তা থেকে ফুল তোলার কাজ।
না দেবে না তা আমি জানি,
আমি যে অচ্ছুত এক প্রাণী।
লম্পট, বজ্জাত, বদমাইশের দল,
অদৃষ্ট লিখেছে জীবন পরীক্ষার ফল?

ইতিহাস তুমি করেছ আমায় প্রবঞ্চনা,
লাস্যময়ী বর্তমান তুমি করছো ছলনা,
আর ভবিষ্যৎ নিশ্চিত করবে প্রতারণা।

অনন্তের ব্যর্থ চির স্বপ্ন সওদাগর আমি?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success